সুনামগঞ্জ , রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর" ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন ভিপি জমি দখলের চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলনে মমতাজ বেগম ছাতকে ১৫ লাখ টাকার ভারতীয় চোরাচালান পণ্যসহ আটক ১ ডাকসুতে ইতিহাসের বিতর্ক, বাংলাদেশের জন্মপথ কি মুছে ফেলা যায়? ‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু সংকটে ধুঁকছে সদর হাসপাতাল শহরের পাসপোর্ট অফিস রোড এলাকায় ঘনঘন চুরি বাংলাদেশ হয়ে উঠার ঐতিহাসিক গল্প আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৬৩ জনের বিরুদ্ধে মামলা ছাতকের চরমহল্লায় মানবকল্যাণ ফাউন্ডেশনের ৯ ওয়ার্ডে ৯ সেলাই মেশিন বিতরণ তাহিরপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ ‎হ্যান্ডবলে বিভাগীয় চ্যাম্পিয়ন জামালগঞ্জের আলাউদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন

দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর"

  • আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৭:২৬:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৭:২৭:২৫ অপরাহ্ন
দিরাই সরকারি ডিগ্রি  কলেজে ‎"অধ্যক্ষ বিহীন ১৭ বছর"
সামছুল ইসলাম সরদার::
ভাটি অঞ্চলের সর্বোচচ বিদ্যাপীঠ দিরাই সরকারি ডিগ্রি কলেজ।কলেজের প্রশাসন বিভাগ সুত্রে জানা যায়,   ১৯৭৯ সালে  এ কলেজ যাত্রা শুরু করে। দীর্ঘ ৪৭ বছর অতিবাহিত হলেও আজ পর্যন্ত এ কলেজে অনার্স বিভাগ চালু হয়নি। ২০০৯ সালে কলেজের প্রতিষ্ঠাকালীন অধ্যক্ষ আব্দুল হান্নান চৌধুরী অবসর গ্রহন করলে কলেজের উপাধ্যক্ষ মিহির রঞ্জন দাস  ভারপ্রাপ্ত অধ্যক্ষের আসন গ্রহন করেন, এরই ধারাবাহিকতায় অনুকূল চন্দ্র দেব,বিমান চৌধুরী, ধীমান কীর্তনিয়া, প্রদীপ রঞ্জন দাস, ফখর উদ্দিন চৌধুরী ও বর্তমানে রফিকুল ইসলাম ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়েই চলছে বিশাল এ প্রতিষ্ঠান। অধ্যক্ষ বিহীন ১৭ বছরে কলেজের সর্বত্রই স্থবিরতা।  এক সময় যে কলেজ ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত থাকতো সে ক্যাম্পাসে আজ শোন শান নিরবতা। অধ্যক্ষ, শিক্ষক ও কর্মচারী স্বল্পতা সহ নানান সংকটে হাওরবাসী প্রিয় প্রতিষ্ঠান। ওই কলেজের সাবেক  একাধিক শিক্ষার্থী বলেন, আমাদের সময় কলেজ এতো সুন্দর বিল্ডিং ছিলনা, ছিলনা এমন মনোরম পরিবেশ কিন্তু সেসময় কলেজ ক্যাম্পাস শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত থাকতো, আমরা নিয়মিত ক্লাস করতাম, কলেজে  উৎসব মুখর পরিবেশে ৪ বার ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। এখন সুন্দর বিল্ডিং, মনোরম ক্যাম্পাস সব আছে, নেই শুধু শিক্ষার্থীদের কোলাহল। আমাদের সন্তানরা এখন কলেজ ছেড়ে  কোচিং সেন্টারের দিকে মন দিচ্ছে। শিক্ষার্থীদের কলেজ মূখি করতে শিক্ষক ও অভিভাবক মিলে এখনই ব্যবস্থা গ্রহন করতে হবে। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন,কলেজের  প্রতিষ্ঠা কালীন অধ্যক্ষ আবদুল হান্নান চৌধুরী ২০০৯ সালে অবসরে গেলে তখন থেকে আজ পর্যন্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ দিয়ে চলছে কলেজের যাবতীয় কাজ।দেড় বছর আগে সরকার একজন অধ্যক্ষ্য নিয়োগ দিলেও তিনি মাত্র ৩ মাস দায়িত্ব পালন করে অন্যত্র বদলী হয়ে চলে যান। তার পর থেকে আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্বে আছি। বর্তমানে কলেজ শিক্ষক সংকট চরমে।আমরা মাত্র ৫ জন আছি, ১০ জন খন্ডকালীন শিক্ষক দিয়ে চলছে পাঠদান।আমি শিক্ষক স্বল্পতা ও অধ্যক্ষ নিয়োগের বিষয় টি বার বার উর্ধতন কর্তৃপক্ষকে লিখিত জানালে ও কোন রেজাল্ট পাচ্ছি না। অধ্যক্ষ নিয়োগ, শিক্ষক স্বল্পতাসহ যাবতীয় বিষয়ে মাননীয় সংসদ সদস্যের সাথে আলাপ করেছি, আমি আশাবাদী এর একটি সুরাহা হবে।‎

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু

‎তিন সন্তানকে বিষপান করানোর পর বাবারও বিষপান, তাহিরপুরে তিন শিশুর মৃত্যু